
মেট্রো স্পিনিংয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৭ পয়সা। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ৯৭ পয়সা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗