
মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান।
শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗