
ইরানকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠালেও ইরান পরিস্থিতিকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মঙ্গলবার (১৭ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রশাসন কোনো অনির্দিষ্টকালের যুদ্ধের সুযোগ না দিয়েই তার লক্ষ্য অর্জন করবে। দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ট্রাম্প গত কয়েক মাস ধরে ইরানে আরও হামলা চালানো এবং যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে দাবি করার মধ্যে দোদুল্যমান অবস্থান নিয়েছেন।
ভ্যান্স যুক্তি দেন, যুক্তরাষ্ট্র ৪৭ বছর ধরে ইরানের মোকাবিলা করছে এবং সাত মাস ধরে কোনো না কোনোভাবে এতে জড়িত রয়েছে। এর আগে গত মে মাসেও তিনি একই ধরনের ভাষা ব্যবহার করেছিলেন, যখন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


