
রাউজানে সড়কে টায়ার জ্বালিয়ে-ককটেল বিস্ফোরণে নাশকতার চেষ্টা
চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর চট্টগ্রাম-রাঙমাটি সড়কের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সর্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। পরে একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


