১৭ নভেম্বর ২০২৬, ১২:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

· বাংলাদেশ

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে এবার দুই জোড়া কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রেলওয়ে কর্তৃক জানা যায়, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব ৩৭ কিলোমিটার। রেলওয়ের নিয়মে ৫০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা। কমিউটার হিসাবে চালু হওয়ায় ট্রেনটির উঠা-নামার ন্যূনতম ভাড়া এখন ২০ টাকা। এ কমিউটার ট্রেনে থাকবে সাতটি কোচ। যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির। যাত্রী ধারণ ক্ষমতা হবে সব মিলিয়ে ৩৩৪।

এতদিন লোকাল ট্রেন হিসেবে চলাচল করায় ট্রেনটিতে পাওয়ার কার ছিল না। ফলে বৈদ্যুতিক ফ্যান ও লাইটের ব্যবস্থাও ছিল না। কমিউটারের বৈদ্যুতিক সুবিধা ছাড়াও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ