১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৩

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

· বাংলাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে এক ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মো. আসিফের খরণদ্বীপ স্কুল এলাকায় মোবাইল ব্যাংককিং এজেন্টের দোকান রয়েছে। আসিফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে আসিফ।

তিনি জানান, শ্রীপুর বুড়া মসজিদ থেকে গাড়ি না পেয়ে হেঁটেই নানার বাড়িতে যাচ্ছিলেন। শান্তি বাজার পার হয়ে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। এসময় ওই দুই যুবক ছুরি ঠেকিয়ে পকেটে থাকা টাকা কেড়ে নেয়। এতে বাধা দিলে মারধর করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিলো।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ