পরিবেশ দূষণকারী কারখানা চালু থাকে কীভাবে

সংবাদ থেকে
স্টার লুব নামের একটি কারখানা থেকে বের হচ্ছে কালো ধোঁয়া, ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। তেলমিশ্রিত বর্জ্যপানিতে দূষিত হচ্ছে আশপাশের কৃষিজমি। কয়েক কিলোমিটারজুড়ে এমন দূষণে অতিষ্ঠ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দারা। অথচ মুখ খুলতে সাহস পাচ্ছেন না তাঁরা, প্রতিবাদ করতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে। সরেজমিনে দূষণের চিত্র দেখতে গিয়ে তথ্য সংগ্রহে বাধার মুখে পড়েছেন সুপ্রভাতের প্রতিবেদক।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবাগ এলাকায় অবস্থিত ‘স্টার লুব লিমিটেড’ নামের লুব অয়েল কারখানাটির বিরুদ্ধে ওঠা পরিবেশ দূষণ ও স্থানীয়দের জিম্মি করে রাখার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ব্যবহৃত কালো তেল ও পোড়া মোবিল পুনঃপ্রক্রিয়াজাত করার সময় কারখানাটি থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও উৎকট দুর্গন্ধ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। ফলে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিশু ও বৃদ্ধদের স্বাভাবিক জীবনযাপন।
শুধু বায়ুদূষণই নয়, কারখানার তেলমিশ্রিত তরল বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে আশপাশের কৃষিজমিতে। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





