
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ
ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। এ সময় ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗