
বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে রোবটিক্স কর্মশালা
বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে দিনব্যাপী রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এবিসি অব স্কুল রোবটিক্স’ শীর্ষক এ কর্মশালায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে কর্মশালার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজার রায়হান উদ্দিন।
কর্মশালায় শিক্ষার্থীদের রোবটিক্স প্রযুক্তির মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



