২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

৬টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৭টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২২:১৯

প্রধান সংবাদ

Lakhokantho বাংলা

জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

· অর্থনীতি

বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারিক যাত্রায় নতুন অধ্যায় সূচিত হলো।

কেন্দ্রটির প্রথম গ্রিড সংযোগের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Dhaka News24 বাংলা

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →
Daily Jalalabad বাংলা

রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ