
সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান
ক্রিকেটের বাইশ গজ হোক বা ফুটবলের সবুজ গালিচা, ভারত-পাকিস্তান লড়াই মানেই ভরপুর উন্মাদনা। মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
গতবারের চ্যাম্পিয়ন ভারত যেমন খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছে, তেমনই পাকিস্তানের সামনে নিজেদের প্রমাণ করার লড়াই।
ফাইনালের আগে রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার দুই দলের দুই কোচের সংবাদ সম্মেলনেও ছিল সেই আভাস। প্রতিপক্ষের প্রতি সমীহ দেখানোর পাশাপাশি নিজেদের শক্তির জায়গাগুলোও তুলে ধরেছেন তাঁরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

