
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী
বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল৷ তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। এজন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র জনতা তা প্রতিরোধ করেছে৷
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা.কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন।তাদের কখনো মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗