আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, ২০২৭ সালে সিএসকের মেন্টর
দীর্ঘ ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গেই থাকছেন তিনি। আইপিএলের ২০২৭ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ধোনি। খবর ক্রিকইনফোর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আসন্ন আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশের শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে চেন্নাই সুপার কিংস। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।
ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে সিএসকের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। এই যাত্রায় এসেছে সাফল্য, ব্যর্থতা এবং নানা অভিজ্ঞতা।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



