
ড. ওসমান ফারুকের পদত্যাগ: সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতার এক নিঃশব্দ প্রস্থান ও জাতীয় উদ্বেগের বার্তা
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র স্পিকার কতৃক গৃহিত হওয়ার ঘটনাটি বাহ্যিকভাবে একটি প্রশাসনিক ও রুটিন প্রক্রিয়া মনে হতে পারে। সুদূর যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসাধীন অবস্থায় পাঠানো এই পদত্যাগপত্র কেবল একজন প্রবীণ রাজনীতিবিদের আইনসভার সদস্যপদ শেষের খবর নয়; বরং এটি আমাদের জাতীয় রাজনীতি ও সংসদীয় ধারার বর্তমান বাস্তবতায় এক গভীর শূন্যতার বার্তা বহন করে।
ড. মুহাম্মদ ওসমান ফারুক কেবল দলীয় রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ কোনো ব্যক্তিত্ব নন। শিক্ষা, প্রশাসন এবং মেধার এক বিরল সংযোগ ঘটেছে তাঁর জীবন ও ক্যারিয়ারে। তাঁর পারিবারিক ঐতিহ্যই এক বিশাল বুদ্ধিবৃত্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত—তাঁর পিতা ড. মুহাম্মদ ওসমান গণি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে আমেরিকার মর্যাদাপূর্ণ কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুদীর্ঘ অভিজ্ঞতা, পরবর্তীতে বিশ্বব্যাকে উচ্চপদে দায়িত্ব পালন এবং পরিশেষে দেশের শিক্ষামন্ত্রীর মতো গুরুদায়িত্ব অত্যন্ত প্রজ্ঞা ও দক্ষতার সঙ্গে পালনের মাধ্যমে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এমন একজন উচ্চশিক্ষিত, পরিশীলিত এবং নীতিবান রাজনীতিবিদ যখন তাঁর জীবনের এই পর্যায়ে এসে শারীরিক অসুস্থতার কারণে চিরতরে সংসদীয় রাজনীতি ও আইনসভা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন, তখন তা আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য কোনো স্বস্তিদায়ক বার্তা দেয় না। এর পেছনে বেশ কিছু গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে:
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



