১৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ড. ওসমান ফারুকের পদত্যাগ: সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতার এক নিঃশব্দ প্রস্থান ও জাতীয় উদ্বেগের বার্তা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:২৭

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

ড. ওসমান ফারুকের পদত্যাগ: সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতার এক নিঃশব্দ প্রস্থান ও জাতীয় উদ্বেগের বার্তা

· রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র স্পিকার কতৃক গৃহিত হওয়ার ঘটনাটি বাহ্যিকভাবে একটি প্রশাসনিক ও রুটিন প্রক্রিয়া মনে হতে পারে। সুদূর যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসাধীন অবস্থায় পাঠানো এই পদত্যাগপত্র কেবল একজন প্রবীণ রাজনীতিবিদের আইনসভার সদস্যপদ শেষের খবর নয়; বরং এটি আমাদের জাতীয় রাজনীতি ও সংসদীয় ধারার বর্তমান বাস্তবতায় এক গভীর শূন্যতার বার্তা বহন করে।

​ড. মুহাম্মদ ওসমান ফারুক কেবল দলীয় রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ কোনো ব্যক্তিত্ব নন। শিক্ষা, প্রশাসন এবং মেধার এক বিরল সংযোগ ঘটেছে তাঁর জীবন ও ক্যারিয়ারে। তাঁর পারিবারিক ঐতিহ্যই এক বিশাল বুদ্ধিবৃত্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত—তাঁর পিতা ড. মুহাম্মদ ওসমান গণি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে আমেরিকার মর্যাদাপূর্ণ কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুদীর্ঘ অভিজ্ঞতা, পরবর্তীতে বিশ্বব্যাকে উচ্চপদে দায়িত্ব পালন এবং পরিশেষে দেশের শিক্ষামন্ত্রীর মতো গুরুদায়িত্ব অত্যন্ত প্রজ্ঞা ও দক্ষতার সঙ্গে পালনের মাধ্যমে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

​এমন একজন উচ্চশিক্ষিত, পরিশীলিত এবং নীতিবান রাজনীতিবিদ যখন তাঁর জীবনের এই পর্যায়ে এসে শারীরিক অসুস্থতার কারণে চিরতরে সংসদীয় রাজনীতি ও আইনসভা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন, তখন তা আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য কোনো স্বস্তিদায়ক বার্তা দেয় না। এর পেছনে বেশ কিছু গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে:

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ