
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ এবং টেকসই উন্নয়ন খাতে ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। কর্মজীবনে তিনি বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ইউনিলিভার বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি সুইজারল্যান্ডভিত্তিক কৃষি ও বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের সদস্য ছিলেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস পদেও দায়িত্ব পালন করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗