
মাতারবাড়ির বিদ্যুৎ প্রকল্পের ১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক এডিসিসহ কারাগারে ৫
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক এডিসিসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জমির মালিকদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন মামলার রায় ৩০ নভেম্বর ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এই দিন ধার্য করেন।
সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ৫ জনকে কারাগারে পাঠানোর পর সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗