
এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়াও বিভিন্ন সড়কে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।
এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দিয়েছেন নেতাকর্মীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗