
টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, গাড়িতে আগুন
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর মিছিল নিয়ে থানা ঘেরাও করে হামলা চালান। এ সময় থানা চত্বরে একাধিক যানবাহনেও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে— এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তারা মিছিল নিয়ে থানা ঘেরাও করেন এবং হামলা ও অগ্নিসংযোগ চালান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗