
শুভ মহালয়া আজ
ঢাকা: আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন সূচিত হলো আজ শনিবার (১০ অক্টোবর)। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মর্ত্যলোকে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। মহালয়া উদযাপনের মাধ্যমেই মূলত দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে এবং উৎসবের দিন গণনা শুরু হয়।
মহালয়া কেবল দেবী দুর্গার পূজার সূচনা লগ্নই নয়, এই দিনটি পরলোকগত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও শ্রদ্ধা জানানোর এক পবিত্র তিথি। শাস্ত্রমতে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় এই সন্ধিক্ষণে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আগমন করেন। ভোর থেকেই ভক্তরা তাদের স্বজন ও পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় জল, তিল ও অন্ন উৎসর্গ করে তর্পণ করেন।
পুরাণ অনুযায়ী, মহালয়ার দিনে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত তেজ থেকে সৃষ্ট মহামায়া দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্ব লাভ করেন এবং দেবতাদের ১০টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহবাহিনী রূপে ধরণীতে আসেন। মহালয়া, বোধন ও সন্ধিপূজা এই তিন পর্বের সমন্বয়ে গঠিত দুর্গোৎসবের শুভ সূচনা ঘটে আজ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗