অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ
যশোরের অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার, দুইশ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মেসার্স উত্তরা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার মো. সুরুজ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদ/বিবাদীগণের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকালে ইস্টার ওয়ান শিপিং (প্রাঃ) লিমিটেড কোম্পানীর জাহাজ থেকে মেসার্স অভয়নগর ট্রান্সপোর্টের মাধ্যমে মেসার্স উত্তরা কর্পোরেশনের একটি ট্রাকে (যশোর-ট-১১-৪৭৬৫) ৩০০ (তিনশত) বস্তা সরকারি ইউরিয়া সার লোড করা হয়। উক্ত সার পৌঁছানোর গন্তব্যস্থল ছিলো যশোর বাফার গুদাম। সার লোড শেষে ওই দিন সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নওয়াপাড়া ফেরিঘাট নামক স্থানে ট্রাকটি রেখে চালক ও তার সহযোগি চলে যান।
পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঘটনাস্থলে লোড ট্রাক না থাকায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে নিতা কোম্পানির সামনে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের সন্ধান মেলে। এ সময় ট্রাকে লোড করা ৩০০বস্তা সরকারি ইউরিয়া সার, যার আনুমানিক মূল্য চার লাখ পাঁচ হাজার টাকা ও গাড়ির ট্যাংকিতে থাকা ২০০ লিটার জ্বালানি তেল এবং দুটি ত্রিপল পাওয়া যায়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
