১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি থেকে লড়বেন বটিয়াঘাটায় প্রশান্ত বিশ্বাস ও কয়রা আবু বকর সিদ্দিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৫১ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৫১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি থেকে লড়বেন বটিয়াঘাটায় প্রশান্ত বিশ্বাস ও কয়রা আবু বকর সিদ্দিক

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মনোনয়নে কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের উপজেলা আহবায়ক অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক এবং বটিয়াঘাটায় উপজেলা আহবায়ক অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন। দলীয়ভাবে মনোনীত এই দুই প্রার্থীকে ঘিরে সংশ্লিষ্ট উপজেলায় নির্বাচনি তৎপরতা বাড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ