
১০ লাখ টাকা বকেয়া, চট্টগ্রামে দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করলো ওয়াসা
বিল বকেয়া থাকায় চট্টগ্রামের গোলপাহাড় এলাকায় দুই গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম ওয়াসা। এই দুই সংযোগের বিপরীতে মোট বকেয়া ছিল ১০ লাখ টাকা। একই অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে তিন লাখ টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোলপাহাড় মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
অভিযানের সময় এলাকার চারটি গভীর নলকূপকে লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗