
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী -স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া গোলনা রাহাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা এবং একটি মোটরসাইকেল যোগে তারা খুলনা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তালা উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার রায় (৪৮) পিতা জ্ঞানেন্দ্র রায় ও তার স্ত্রী হান্না সরকার (৪৪) তাদের ব্যবহৃত মোটরসাইকেল ( যার নং হ ১৮-২৫০৩) যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ির সামনে পৌঁছালে সামনে দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়েন। একই সময়ে তাদের পেছনে থাকা অন্য আরেকটি যাত্রীবাহী বাস ( যার নং বগুড়া জ ১১-০০৩৮) ওই দুজনকে চাপা দেয়। বাসের চাপায় স্বপন কুমার রায়ের সমস্ত শরীর থেঁতলে যায় এবং হান্না সরকারের বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পান। আঘাতে ঘটনাস্থলেই স্বপন কুমার রায় মারা যান এবং মুমুর্ষ অবস্থায় হান্না সরকারকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে তিনিও মারা যান। এ ঘটনায় নিহতের স্বজন শিমমন সরকার, নিহত দুজনের মধ্যে স্বপন কুমার রায় আমার শ্যাশক ও হান্না সরকার তার স্ত্রী। তারা দুজনে একটি মিশনে চাকরি করতেন। নিহত ওই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ডুমুরিয়া হাসপাতালে আছে এবং তাদের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। আর দুর্ঘটনায় কবলিত একটি বাস ঘটনাস্থলে রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗