21 November 2026, 02:01 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 18 November 2026, 02:30 · Latest coverage: 18 November 2026, 02:30

Primary story

মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট

· Crime

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী-ধর্মঘর সড়কের শান্তিবাগ এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে সড়কে মটর সাইকেল থামিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায় একদল ডাকাত। এ সময় যাত্রীদের মারধর করে রক্তাক্ত করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন সড়কে ডাকাত দল গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের হামলায় ধর্মগড় ইউনিয়নের মসকিরহাটি গ্রামের শরীফ ৪০ আহত হন। তার চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, শান্তিবাগ এলাকায় কিছুদিন পরপরই এ ধরনের ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের বেলায় এ সড়কে চলাচলকারী যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বারবার এমন ঘটনা ঘটলেও এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না বলে অভিযোগ তাদের। এলাকাবাসীর দাবি, শান্তিবাগসহ চৌমুহনী-ধর্মঘর সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাতের বেলায় পুলিশের টহল জোরদার, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কাশিনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইখতার মিয়া জানান, এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে বা করা এ কাজে জরিত তাদেরকে খুব শীঘ্রই খুঁজে বের করা হবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest