
নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর জে কে হাইস্কুল মাঠ সংলগ্ন শহীদ মিনারের সামনে দু’পক্ষের হামলা পাল্টা হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত রাজু হক’কে সিলেট ও আহত সাবের মিয়া ও তার পিতা ফয়জুর রহমান’কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে সাবের মিয়া তার মামাতো ভাই জাকারিয়া ও তার স্ত্রী রাজু হকের মামাতো বোনের কানাডা ভিসা প্রসেসিং করে ভিসা করে দেয়। ফলে জাকারিয়া ও তার স্ত্রী ইতিমধ্যে কানাডা চলে যায়। কিন্তু ওই ভিসার টাকা বাকী থাকে। এনিয়ে সাবের ও তার মামাতো ভাই জাকারিয়ার মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে একে অপরের মধ্যে গালাগালি বিনিময় হয় অনলাইন ম্যাসিঞ্জারে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজু হক মামাতো বোন ও বোন জামাতার পক্ষ নিয়ে সাবেরকে নবীগঞ্জ শহরে পাইলে মারধোরের হুমকী দেয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়। এদিকে মঙ্গলবার বিকালে সাবের মিয়া, তার বৃদ্ধ পিতা ফয়জুর রহমান ও তার এক বন্ধুকে নিয়ে মামার বাড়ি পিরিজপুর গ্রামে পারিবারিক অনুষ্টান শেষে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে থানা রোডে শহীদ মিনার সংলগ্ন পৌছামাত্র রাজু হক ও তার সহযোগি ছাত্রলীগ নেতা তোহেল আমীনসহ একদল লোক তাদের রিক্সার গতিরোধ করে মারধোর শুরু করে। এতে পিতা পুত্র গুরুতর আহত হয়। খবর পেয়ে সাবের মিয়ার মামাতো ভাই ইতালী যুবদল নেতা আলী আজাদ তাদেরকে রক্ষা করে হামলাকারীদের উপর পাল্টা হামলা করে। এতে রাজু হক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজু হককে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে এবং অপর আহত পিতা-পুত্রকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে রাজু হকের পক্ষ নিয়ে তার সমন্ধিক আনমনু গ্রামের রাসেদ মিয়াগংরা নতুন বাজার মোড়ে লাটিসুটা নিয়ে অবস্থান নেয়। এই খবরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি সামাল দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
