১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

· বাংলাদেশ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আমতলী লোহার ব্রিজ এলাকায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে শামসুল হক চৌধুরী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শামসুল হক চৌধুরী চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের আব্দুল শহিদ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শামসুল হক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শী মারুফ আহমেদ বলেন, বেপরোয়া গতিতে চালিয়ে আসার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই আমরা পুলিশকে খবর দিই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ