
নাজিরহাটের ট্রেন চলাচল উদ্বোধনের পর রেল শ্রমিক দলের দুই গ্রুপের হাতাহাতি
রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল উদ্বোধনীর দিনে হাতাহাতিতে জড়ালো রেল শ্রমিক দলের দুই গ্রুপ। এ ঘটনায় এক ওয়েম্যানকে চড়-থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম রেলস্টেশন ট্রেন উদ্বোধন শেষে রেল শ্রমিক দলের মঞ্জু গ্রুপ ও মামুন গ্রুপের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহত রেল কর্মচারীর নাম শাহীন। তিনি নাজিরহাটের (২) ওয়েম্যান হিসেবে কর্মরত আছেন। মঞ্জু গ্রুপের অনুসারী রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বক্কর তাকে চড়-থাপ্পড় দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
