
১০ লাখ টাকা বকেয়া, পাঁচলাইশে দুই ভবনের পানির সংযোগ বিচ্ছিন্ন করলো ওয়াসা
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দুই গ্রাহকের ১০ লাখ টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়াসা। এছাড়া এলাকায় ৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোলপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
অভিযানে গোলপাহাড় মোড় এলাকায় বকেয়া গ্রাহকের দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই দুটি সংযোগের বিপরীতে বকেয়া বিলের পরিমাণ ১০ লাখ টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
