
পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিং এ প্রস্তাব দেয় সংস্থাটি।
সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗