১৮ নভেম্বর ২০২৬, ১৫:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিএসআরএমের হোপওয়েল হসপিটালের ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩২

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

বিএসআরএমের হোপওয়েল হসপিটালের ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

· স্বাস্থ্য

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে বিএসআরএম। এর অংশ হিসেবে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে নতুন একটি পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল ও হার্ট হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর এফসিএ। তবে সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে অনুদানের ক্ষেত্রে কর অব্যাহতি না থাকায় এসব উদ্যোগ বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় নতুন ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর এফসিএ বলেন, তাঁর লক্ষ্য এখন সমাজকে বেশি করে ফিরিয়ে দেওয়া। প্রতিষ্ঠানটির বিক্রির ০.২৫ শতাংশ সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে ব্যয় করার বিষয়ে দুই বছর আগে বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে। কিন্তু অনুদানের অর্থের ওপর কর আরোপের কারণে এ কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ