
চন্দনাইশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক দুটির সামনের অংশ।
বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিছাহাট খাঁন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী থেকে আসা মুরগির বাচ্চাবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে খাঁনহাটের দিকে আসা গাজী পানির ট্যাংকবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗