20 November 2026, 23:38 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

‘শাহানাজ আপা’র নামের স্মারক সাইনবোর্ডে প্রদর্শিত নম্বর থেকে পুরুষালী কন্ঠে নিউটনের কোন সূত্রটি নিহিত ছিল!

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 18 November 2026, 15:20 · Latest coverage: 18 November 2026, 15:20

Primary story

Dainik Jahan Bangla

‘শাহানাজ আপা’র নামের স্মারক সাইনবোর্ডে প্রদর্শিত নম্বর থেকে পুরুষালী কন্ঠে নিউটনের কোন সূত্রটি নিহিত ছিল!

· Bangladesh

রিফাত শেখ এর অনুরোধে কাগজের নথি থেকে বেরিয়ে মাঠের দিকে পা বাড়াতেই একের পর এক যে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে, তা এককথায় বলাই বাহুল্য! স্কুলের এক হেডমাস্টার মহোদয়, যিনি সম্প্রতি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁকে যখন আব্দুল খালেক মাস্টারের শিক্ষকতার বিষয়টি জিজ্ঞেস করা হলো—তিনি অত্যন্ত বিনয়ের সাথে জানালেন যে, তিনি সম্ভবত প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন! তবে উনার নিজের প্রতিষ্ঠিত হাই স্কুলে উনি যে শিক্ষকতা করেননি, তা নিয়ে তাঁর সামান্য সংশয় থাকলেও তিনি জমি সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে এক অভাবনীয় আত্মস্বীকারোক্তি দিলেন। তিনি বললেন, “জমির জন্য আমি গিয়েছিলাম খাজনা দিতে ভূমি অফিসে। পরে গিয়ে তো আমি বাইজ্জা গেছি!” ‘বাইজ্জা গেছি’—কী চমৎকার ও প্রাঞ্জল আইনি পরিভাষা!

আরেকটু এগিয়ে এলাকার একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি, যাঁর বয়স পঞ্চান্নর কোঠায় এবং যিনি স্থানীয় প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তাঁকে যখন জিজ্ঞেস করা হলো—তিনি পরম আত্মবিশ্বাসের সাথে জানালেন যে, খালেক মাস্টার সত্তর দশকের (৭৫ সালের দিকে) মৃত্যুঞ্জয় স্কুলে শিক্ষকতা করতেন (যদিও সাবজেক্ট নিয়ে তিনি ৯০% নিশ্চিত!). তাঁর কথা আরও জোরালো করার জন্য তিনি তাঁর এক সিনিয়র মুরব্বির কাছে নিয়ে গেলেন। কিন্তু সেই সিনিয়র মুরব্বি বিস্ময়করভাবে চোখ কপালে তুলে বললেন, “না না, সে কি কথা! কেন মৃত্যুঞ্জয় স্কুলের টিচার হতে যাবেন? তিনি তো পুরবী হলের পিছনে টিচার ছিলেন!”

পুরবী হলের পিছনে টিচার ছিলেন মানে কী? ‘পুরবী’ তো ময়মনসিংহের সেই বিখ্যাত সিনেমা হল, যা আজ কেবল স্মৃতির পাতায় বিলীন! হলের পিছনে আবার টিচার থাকে কীভাবে—তা এই প্রতিবেদকের ক্ষুদ্র মস্তিষ্কে আজও এক অমীমাংসিত রহস্য! যাকে জিজ্ঞেস করা হয়, তিনিই দেন একেক রকম মনোহর ও ভিন্ন ভিন্ন উত্তর। কেউ নিশ্চিত করে বলতে পারেন না যে তিনি আসলে কোন প্রতিষ্ঠানের, কোন বিষয়ের মাস্টার ছিলেন! অতঃপর বাধ্য হয়ে আবার সেই নথি ঘাঁটতে হলো। নথি ঘেটে দেখা গেল—‘মাস্টার’ শব্দটি প্রফেশন বা শিক্ষকতার সুনির্দিষ্ট কোনো পেশাগত পরিচয় নয়; বরং এটি তাঁর আইনি নামেরই একটি অবিচ্ছেদ্য অংশমাত্র! দলিলের পাতায় খোদ সসম্মানে লেখা রয়েছে—‘আব্দুল খালেক মাস্টার’!

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest