সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮১৯ কোটি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। তবে শরিয়াহ সূচক সামান্য কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার ৭২০টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ৩০৪টি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗