১৮ নভেম্বর ২০২৬, ১৭:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দেশের বাজারে জেমিনি এআই ও ট্রু আরজিবি প্রযুক্তির টিভি আনল সনি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

দেশের বাজারে জেমিনি এআই ও ট্রু আরজিবি প্রযুক্তির টিভি আনল সনি

· বাংলাদেশ

বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও অডিও পণ্য নিয়ে এসেছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি। নতুন পণ্যের তালিকায় রয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ফ্ল্যাগশিপ টিভি ব্রাভিয়া ৯ মার্ক টু, গুগল টিভি সিরিজের ব্রাভিয়া ৩ মার্ক টু এবং ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সনির নতুন পণ্যগুলো ‘সিনেমা ইজ কামিং হোম’ ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। ঘরে বসে সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দেওয়াই এর লক্ষ্য। হলিউডের সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের পরামর্শে এসব ডিভাইস তৈরি করা হয়েছে। ফলে নির্মাতাদের মূল পরিকল্পনা অনুযায়ী ছবি ও শব্দ উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ