শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়নে মাটি পরীক্ষা শুরু
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়নকাজ এগিয়ে নিতে মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে স্টেডিয়াম এলাকায় উন্নয়নকাজের পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেটের পক্ষ থেকে এ পরীক্ষা শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রাজশাহী বিভাগের কাউন্সিলর সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু এবং সংস্থার সদস্য রাজু হোসেন পাইকাড়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বিসিবি পরিচালক আসিফ সিরাজ রব্বানীর নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পুরো এলাকা পরিদর্শন করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗