
বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ
বান্দরবানের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট ‘বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন করা হয়েছে।
কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারকে সভাপতি, আজকের পত্রিকা ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি এস বাসু দাশ’কে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ঢাকা মেইলের বান্দরবান জেলা প্রতিনিধি সুফল চাকমা’কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স হলে সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗