
জর্দা শামীমের আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ঢাকা: ব্যবসায়ী ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে তার আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, “মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- শামীমের ব্যক্তিগত সহকারী শাহে আলম, তার শ্যালক শাথিল আহমেদ ও ভ্যানচালক মো. রবিউল বেপারী।”
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


