21 November 2026, 00:39 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

গাছ আছে গাছি নেই রামপালে খেজুরের রস ও গুড়ের স্বাদ ভুলে যেতে বসেছে মানুষ

Covered by 2 sources · 2 reports in this view

First coverage: 18 November 2026, 18:36 · Latest coverage: 18 November 2026, 20:06

Primary story

গাছ আছে গাছি নেই রামপালে খেজুরের রস ও গুড়ের স্বাদ ভুলে যেতে বসেছে মানুষ

· Bangladesh

নিজস্ব সংবাদদাতা,ফয়লাহাট (রামপাল) বাগেরহাট ॥ গাছ আছে গাছি নেই। এই বাস্তবাতায় খেজুরের গুড়ের স্বাদ ভুলে যেতে বসেছে উপকুলীয় উপজেলা রামপালের মানুষ। নসারা বছরই এ উপজেলার হাটে বাজারে গুড় কিনতে পাওয়া যায়। সেই গুড় ভেজালমুক্ত কিনাতানা জেনে মানুষ সহজেই কিনে নিচ্ছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে হাটে বাজারে ভেজাল বিরোধী কোনো অভিযান পরিচালনা না করায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে গুড় বিক্রি করে যাচ্ছে।

উপকুলীয় এ উপজেলা এক সময় খেজুরের গুড়ের জন্য সুখ্যাতি ছিল। শীত মৌসুম এলেই গাছিরাগাছ তুলে খাটিরস বের করতেন। সেই রস্ এ্যালুমিনিয়ামের তাপলকিং বা মাটির হাড়িতে(ঝালই) জাল দিয়ে বাড়ি বাড়ি গুড় উৎপাদন করা হতো। গুড়ের সুঘ্রানে মন ভরে যেতো। অনেকে সকালে কাঁচা রসের স্বাদ নিতেন। এখন গাছিদের দড়া, গাছি -দা, পায়োট, ঠুঙ্গি, ঠিলে বাকে নিয়ে খেজুর গাছের ধারে কাছেও যেতে দেখা যায় না। বছরের পর বছর শত শত খেজুর গাছ গুলোঠায় দাড়িয়ে আছে। এখন আর বাড়ি বাড়ি খেজুরের রস ও গুড়ের সমারোহের দেখা মেলেনা।শীত মৌসুম এলে মানুষর সের পিঠা, পায়েশের স্বাদ নিতেন মনভরে। মোড়ে মোড়ে খেজুরের গুড়ের ভাপাপিঠা খেতো মানুষ। এগুলো এখন কেবলই স্মৃতি হয়ে থাকছে আজকের নুতন প্রজন্মের কাছে।

উপজেলার হাতে গোনা কয়েকটি এলাকায় পুরানো ঐতিয্য ধরে রেখে কয়েকজন গাছি খেজুর গাছ তুলে রস ও গুড় উৎপাদনের ধারাবাহিকতা ধরে রেখেছে। এক কেজিপাটালি গুড় হাটে বাজারে সাড়ে ৪’শ টাকা থেকে ৫’শ টাকায় বিক্রি হয়। এক ঠিলে রোয়াগুড় ২ হাজার টাকা থেকে ২হাজার ২’শ টাকায় বিক্রি হয়। এছাড়া তরল( ঝোলা গুড়) ১২’শ টাকা থেকে ১৪’শ টাকায় বিক্রি হয়। অভিযোগ আছে এসব গুড়ে এক শ্রেনির গাছি চিনি মিশ্রন করে বিক্রি করেন। এর ফলে কম লোকই ভেজাল মুক্ত গুড় হাতেপান।তারপরও মানুষ তা দাম দিয়ে কিনে গুড়ের চাহিদা মেটাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ভাবে গুড়ের সাথে চিনি মিশ্রন করে বিক্রি করে আসলেও ভোক্তা অধিকারের কেউ এ নিয়ে মাথা ঘামান না। ফলে ক্রেতারা ভেজাল গুড় কিনে চাগিদা মেটাতে বাধ্য হচ্ছেন।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Other coverage

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest