
কয়েক মাসে হাসপাতালে সাড়ে ৩ হাজার শয্যা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে গত কয়েক মাসে বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে বিপুলসংখ্যক রোগীকে বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর।
বুধবার জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক মাসে দেশের হাসপাতালগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো সম্ভব হয়েছে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗