21 November 2026, 00:19 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

নগরীতে বিদ্যুৎ অফিসের লাইনম্যানের বিরুদ্ধে আবাসিক মিটারে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ : সংযোগ বিচ্ছিন্ন

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 18 November 2026, 23:40 · Latest coverage: 18 November 2026, 23:40

Primary story

Daily Probaha Bangla

নগরীতে বিদ্যুৎ অফিসের লাইনম্যানের বিরুদ্ধে আবাসিক মিটারে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ : সংযোগ বিচ্ছিন্ন

· Bangladesh

স্টাফ রিপোর্টার ঃ বিদ্যুৎ বিভাগে চাকরির প্রভাব খাটিয়ে আবাসিক মিটারে দীর্ঘ ৯ বছর ধরে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে লাইনম্যান কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি ওজোপাডিকো ডিভিশন ১ খুলনায় লাইনম্যান হিসেবে কর্মরত রয়েছেন। অবশেষে গত ১৭ নভেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার খানজাহান আলী থানা এলাকার আফিলগেট ওয়াসা সংলগ্ন তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওজোপাডিকো (পশ্চিম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি লি:) কতৃপক্ষের কঠোর পদক্ষেপে সেই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ ডিভিশন (৫) উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম। অভিযুক্ত লাইনম্যান নজরুল খানজাহান আলী থানার ইন্টার্ন গেট গাবতলা এলাকায় বসবাস করেন। অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সাল থেকে আবাসিক খাতের দুটি মিটার ব্যবহার করে আসছেন কাজী নজরুল ইসলাম। মিটার দুটি হলোÑ মিটার নম্বর: ১০৮৪১৪০০৩, মিটার নম্বর: ১০৮৪১২৭২২। এই দুটি আবাসিক (ঘরোয়া) ক্যাটাগরির মিটার দিয়ে তিনি নিয়মবহির্ভূতভাবে নিজের দোকান পরিচালনা এবং আশপাশের সাইড লাইনে কমার্শিয়াল বা বাণিজ্যিক সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন। একজন সরকারি বিদ্যুৎকর্মী হয়ে নিজেই যখন সরকারি আইন ও নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধরনের অবৈধ কার্যক্রম চালান, তখন সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাধারণ কোনো গ্রাহক সামান্য ত্রুটি করলেই যেখানে বিদ্যুৎ বিভাগ কঠোর ব্যবস্থা নেয়, সেখানে একজন বিদ্যুৎকর্মী হয়ে ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর এই অনিয়ম কীভাবে চালিয়ে গেলেন?” বিষয়টি জানাজানি হওয়ার পর এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে বিদ্যুৎ বিভাগ। অবশেষে ওজোপাডিকো কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত লাইনম্যান কাজী নজরুল ইসলামের ওই দুটি অবৈধ ও বাণিজ্যিক সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিদ্যুৎ বিভাগের ভেতরে এ ধরনের দুর্নীতির সাথে জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ গ্রাহকরা ন্যায়বিচার পাবেন এবং সরকারি সেবার মান আরও সুদৃঢ় হবে। এ বিষয়ে জানতে চাইলে

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ ডিভিশন (৫)উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, আবাসিক মিটার নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করার বিষয়টি আমাদের নজরে এলে আমরা সংযোগটি বিচ্ছিন্ন করে দেই এবং গ্রাহককে নতুন করে বিদ্যুৎ বিল নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest