খুলনায় বিনা’র উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালায় খুকৃবি’র ভিসি
স্টাফ রিপোর্টার ঃ কৃষি উৎপাদন বৃদ্ধি, পতিত জমির ব্যবহার নিশ্চিত করা এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত ফসলের জাত ও প্রযুক্তি কৃষকের মাঠে সম্প্রসারণের লক্ষ্যে খুলনায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে ‘বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের সিএসও ও প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার এবং একই প্রকল্পের সিএসও ও উপপ্রকল্প পরিচালক ড. মোঃ আশিকুর রহমান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗