১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যশোরে বিয়ের প্রলোভনে শিক্ষার্থী ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৩৭

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

যশোরে বিয়ের প্রলোভনে শিক্ষার্থী ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে

· অপরাধ

যশোর ব্যুরো ঃ যশোরে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে যশোর শহরতলির শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুরবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান (৩২) কে। তিনি জান্নাতুন বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক। মামলায় উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারী (১৯) যশোরের একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওই মাদ্রাসার শিক্ষক রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার তাঁদের মধ্যে দৈহিক সম্পর্ক হয়। পরে ভুক্তভোগী জানতে পারেন, আসামি বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর পরিবার ভুক্তভোগীকে অন্যত্র বিয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, বিয়ের পরও আসামি পুরোনো সম্পর্কের কথা ও গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে (ব্ল্যাকমেইল) ভুক্তভোগীকে চাপ দিতে থাকেন। গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে আসামি তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বামী বাসায় এসে তাঁদের দেখে ফেলেন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর বৈবাহিক জীবনে ভাঙন ধরে। তার স্বামী তাৎক্ষণিকভাবে তাঁকে তালাক দেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আসামি নিজের অপরাধ স্বীকার করে ভুক্তভোগীকে আইন মোতাবেক বিয়ে করার লিখিত অঙ্গীকারনামা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে বর্তমানে আসামি সেই অঙ্গীকার অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করলে তা থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ