ডিসেম্বরজুড়ে কর্মসূচি আসছে জামায়াতের
প্রবাহ রিপোর্ট : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এই তথ্য জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗