রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৬৫ বছরের স্বপ্ন, রাশিয়া কেন এগিয়ে এলো?
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং বাংলাদেশের ছয় দশকের বেশি সময়ের একটি রাষ্ট্রীয় পরিকল্পনার বাস্তব রূপ। এর পেছনে রয়েছে পাকিস্তান আমলের উদ্যোগ, স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকারের প্রচেষ্টা, আন্তর্জাতিক অর্থায়নের জটিলতা এবং শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা।
২০২৬ সালের ১৭ নভেম্বর রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তব উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া আর বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া এক বিষয় নয়। পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আগে আরও পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।
প্রকল্পটি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, রাশিয়া কেন বাংলাদেশে এত বড় ঋণ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে এগিয়ে এলো। এর বিনিময়ে দেশটির অর্থনৈতিক ও কৌশলগত লাভ কী। আর বাংলাদেশের জন্য এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

