
হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচিত কমিটি অনুমোদন ॥ চেয়ারম্যান আহমেদ আলী মুকিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। অনুমোদিত কমিটিতে পদাধিকার বলে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব চেয়ারম্যান, সৈয়দ মো. শাহজাহান ভাইস চেয়ারম্যান এবং মো. আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব স্বাক্ষরিত ১১ নভেম্বরের অনুমোদনপত্রে হবিগঞ্জ জেলা ইউনিটের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ২ নভেম্বর হবিগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗