
নবীগঞ্জে আ.লীগ নেতা আকবর গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আওয়ামীলীগ নেতা আকবর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, এলাকায় নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নবীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার রাতে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও আওয়ামিলীগ নেতা আকবর আলীকে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি মোঃ আবুল হোসেন জানান, এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে এবং নাশকতা এড়াতে পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗