১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাতে পাঁচলাইশে ইউনূসের বাড়িতে আগুন, টহল পুলিশই নেভাল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

রাতে পাঁচলাইশে ইউনূসের বাড়িতে আগুন, টহল পুলিশই নেভাল

· বাংলাদেশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের আবাসিক এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যে বাড়িটির পেছনের দিকের ওই অংশে আগুন জ্বলতে দেখে টহল পুলিশ এগিয়ে যায়। পরে পুলিশ সদস্যরাই আগুন নিভিয়ে ফেলেন। কে বা কারা সেখানে আগুন দিয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলার পেছনের দিকে আগুন জ্বলছে। একটি রিকশার যাত্রী ওই দৃশ্যের ভিডিও করেন। আগুন জ্বলার সময় তিনি সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল।

গত শতকের ষাটের দশকে অধ্যাপক ইউনূসের বাবা বাড়িটি নির্মাণ করেছিলেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়ি করা হয়। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতে।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ