নাছির, নওফেল ও মাহতাবের খোঁজে এক রাতে চট্টগ্রামের তিন বাসায় পুলিশ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরে এক রাতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক তিন এলাকায় এসব অভিযান চালানো হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর অবস্থান জানতে তাঁদের বাসভবনে তল্লাশি চালানো হয়। তবে তিন নেতার কাউকেই বাসায় পাওয়া যায়নি।
রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে যায়। পুলিশ সদস্যরা বাসায় প্রবেশ করে তাঁর অবস্থান জানতে চান এবং তল্লাশি চালান। পরে তাঁরা সেখান থেকে চলে যান।
একই রাতে পাঁচলাইশের চশমা হিল এলাকায় প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনেও তল্লাশি চালায় পুলিশ। সেখানে তাঁর ছেলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে খোঁজা হয়। তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



