
জামালপুরে ৪৯০ ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৩
সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর: জামালপুর পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ও এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল খুপিবাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানে পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗